× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় যুবলীগ নেতা পদত্যাগ করে যুবদলে যোগদান

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
যুবলীগ নেতা পদত্যাগ করে যুবদলে যোগদান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো: মুকুল খন্দকার পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।

আজ সোমবার (১ ডিসেম্বর-২৫) রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে বসে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান করেন।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক,সদস্য সচিব মান্নান শেখ, রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: মুকুল খন্দকার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবত রাধাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সাথে আমার ব্যক্তিগত আদর্শের মিল না থাকায় আমি যুবলীগের সাধারণ সম্পাদকের পদ ও সকল ধরণের আওয়ামী লীগের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেনিত হয়ে যুবদলে যোগদান ও তাদের সকল রাজনীতির কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..