× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

 কোটালীপাড়া(গোপালগঞ্জ)  প্রতিনিধি

কোটালীপাড়ায় বজ্রপাতে জেলে নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
কোটালীপাড়ায় বজ্রপাতে জেলে নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা  গ্রামে এ ঘটনা ঘটে।বজ্রপাতে নিহত সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে,সমীর বাড়ৈ মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। রাতে সে বাড়ি ফিরে না আসায় পরিবার লোকজন সকালে খুঁজতে বেড় হয়। বিলের পাশ থেকে অচেতন অবস্থায় সমীরকে উদ্ধার করে পরিবারের কোটালীপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

কোটালীপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক ডা.আসাদুজ্জামান বলেন, আমাদের এখানে নিয়ে আসার আগেই সমীর বাড়ৈর মৃত্যু হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।#


এ ক্যটাগরির আরো খবর..