× Banner
সর্বশেষ
১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কে হচ্ছেন ফিফা বর্ষসেরা?

admin
হালনাগাদ: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ দিনের অপেক্ষার পালা শেষ হচ্ছে। এবার ফিফা বর্ষসেরা ফুটবলার কে হচ্ছেন তা জানা যাবে সোমবার (২৩ অক্টোবর) রাতেই। জমকালো আয়োজনে পুরস্কারটি তুলে দেয়া হবে এবছরের সেরা ফুটবলারদের হাতে। এবার ফিফা বর্ষসেরা ফুটবলার তালিকার শর্ট লিস্টে আছেন মেসি, রোনালদো আর নেইমার এদের মধ্যে একজন পাবেন এ পুরস্কার। গত বছর এ পুরস্কার জিতেছিলেন রোনালদো। লন্ডনের প্যালাডিয়াম থেকে অনুষ্ঠানটি দেখা যাবে টিভি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রামেও।

এ অনুষ্ঠানকে দর্শকদের কাছে আরো উপভোগ্য করে তুলতে ফিফা চালু করেছে ডিজিটাল প্লাটফর্ম। এ আয়োজনের আকর্ষণী ছবি, ভিডিও এবং খেলোয়াড়দের নানা মন্তব্য একযোগে প্রচার করবে ফিফা ডিজিটাল। ফুটবল বিশ্বের এ জমকালো অনুষ্ঠানে সেরা ফুটবলারদের চাকচিক্য ও আকর্ষণীয় সব ছবি, তাদের অনুভূতি, সাক্ষাৎকারসহ অন্তরালের সব বিষয় আপনি উপভোগ করতে পারবেন ফিফা ডিজিটাল প্লাটফর্মে।

ফুটবল সমর্থকদের কাছে এ অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করতে বিশ্বসেরা ফুটবলারদের নানা মজাদার গল্প, রঙ্গীন সব ভিডিও গ্যালারি, অনুভূতিসহ তাদের প্রতিক্রিয়া আপনি দেখতে পাবেন ফিফা ডিজিটাল প্লাটফর্মে। মূলধারার ফিফা টিভি কিংবা ইউটিউবে দেখতে না পেলেও এ অনুষ্ঠানকে উপভোগ করুন লাইভ ব্লগে। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিট থেকে আপনি উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠানের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো।

বাংলাদেশ সময় রাত ১২ টায় এ অনুষ্ঠানের পুরো দৃশ্য দেখা যাবে, যেখানে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারের মত বিশ্ব সেরা ফুটবলারদের সাক্ষাৎকার ও সেরা অনুভূতিগুলো। ফিফা সেরা পুরস্কার ঘোষণার এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন সুপরিচিত ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা।

রাতে বিশ্বখ্যাত রক সঙ্গীত পরিবেশন করবেন মিউজিশিয়ান ক্যাসাবিয়ান। পুরো অনুষ্ঠানটি দেখা যাবে ফিফা ডিজিটাল এর মাধ্যমে।


এ ক্যটাগরির আরো খবর..