× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোটের আমানত রক্ষা করুন

admin
হালনাগাদ: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

ভোটের দিন ভোট দিয়ে কেন্দ্র পাহারায় থাকবেন। যাতে আপনাদের আমানত সুরক্ষিত থাকে। কারণ এই ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোটের আমানত রক্ষা করুন। জন রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠ প্রাঙ্গণে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে দেশে গণতন্ত্র থাকবে কি না। আমরা স্বাধীন জাতি হিসেবে থাকবো না শৃঙ্খলিত জাতি হিসেবে থাকবো সেটা গৃহিত হবে।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এটা তারই প্রমাণ। আমরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।

সরকারকে উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আদালত আর পুলিশ ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। তাই মামলা ও হামলা বন্ধ করুন। এসব দিয়ে দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

এসময় তিনি ভোটারদেরকে ভয় না করে নিজেদের অধিকার নিজেদেরকে প্রয়োগ করে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসার আহ্বান জানান।

এর আগে শনিবার বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সৈয়দপুর নির্বাচনী প্রচারণা শেষে বিএনপি মহাসচিব দিনাজপুর যাবেন। বিকেলে সেখানে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিবেন। এছাড়া আগামীকাল রোববার  ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণা চালানোর কথা রয়েছে তার।


এ ক্যটাগরির আরো খবর..