প্রয়োজনে আমরা কেন্দ্র পাহারা দিয়ে দখলদার মুক্ত করব -ইশরাক

দি নিউজ ডেক্সঃ নির্বাচন কারচুপির প্রশ্নে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন  যদি কেন্দ্র দখলের পাঁয়তারা করা হয়, আমরা কেন্দ্র পাহারা দেব। দখল নয় দখলমুক্ত করব।

আজ দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনসুলারের সঙ্গে বৈঠক করেন ইশরাক হোসেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বিএনপির এই মেয়র প্রার্থী। গণমাধ্যমকর্মীরা শেষ আশ্রয়স্থল উল্লেখ করে সঠিক তথ্যটা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান ইশরাক হোসেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ২০১৫ সালে কেন্দ্র দখল করে সিল মারা হয়েছিল। জনগণের মনে প্রশ্ন, এবার তারা কীভাবে চুরি করবে। তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ এবার তো ইভিএম। ইভিএমে তো সিল মারা যায় না। বলা হচ্ছে, সকাল আটটার আগে মেশিন ওপেন হবে না। কিছু খবর আমরা পাচ্ছি, আটটার আগেও মেশিন চালু রাখা সম্ভব। এটা রাত পোহালে আমরা দেখতে পাব।

ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘সেটা আগামী কাল দেখা যাবে। বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে, ডিবি হানা দিয়ে নেতা–কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইশরাক। এর আগে তিনি বলন, ‘সাড়ে তিন শ থেকে চার শ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছেন তাঁরা। এই সংখ্যা বাড়তেও পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।