× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

কেন্দ্রীয় আ’লীগনেতা প্রেম কুমারের পাইকগাছা-কয়রার দূর্যোগ কবলিত এলাকা পরিদর্শন

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা-কয়রার দূর্যোগ কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। ঘূর্ণিঝড় রোয়ানু’র খবর শুনে গত ৩ দিন তিনি দুই উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

শুক্রবার বিকালে তিনি কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা, কাঁঠালতলা ও গীলাবাড়ী এলাকা পরিদর্শন করেন। এর আগে সকালে তিনি পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের শান্তা ও কুমখালী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। বৃহস্পতিবার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী, জিরবুনিয়ার ও দারুণমল্লিক ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং এরআগে হরিঢালী ইউনিয়নের মাহমুদকাঁটি ও কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকা পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..