× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন

কৃষি খামার চালাবে রোবট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

পুরো খামার চালাবে রোবটরা। চারা গাছে পানি দেওয়া থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত—প্রায় সব প্রক্রিয়া তারাই দেখভাল করবে। খামারটি চালু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। জাপানের কিয়োটো এলাকার একটি খামার কর্তৃপক্ষ গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছে। তারা বলছে, বিশ্বে এ ধরনের স্বয়ংক্রিয় খামার এই প্রথম।
ছাদে ঢাকা এ খামার থেকে দিনে ৩০ হাজার লেটুস পাতা তোলা হবে। স্প্রেড নামের ওই খামারমালিক প্রতিষ্ঠান আশা করছে, পাঁচ বছরের মধ্যে উৎপাদন বাড়িয়ে দিনে পাঁচ লাখে পৌঁছাবে।
৪৭ হাজার ৩০০ বর্গফুটের খামারটির মেঝে থেকে ছাদ পর্যন্ত বানানো তাকের মধ্যে লেটুস চাষ করা হবে। স্প্রেডের কর্মকর্তা কোজি মরিসাদা এএফপিকে বলেন, বীজ বপনের কাজটা মানুষই করবে। তবে উৎপাদিত লেটুস পাতা তোলা পর্যন্ত বাকি সব প্রক্রিয়া স্বয়ংক্রিয় যন্ত্র বা রোবটের মাধ্যমে সম্পন্ন করা হবে।
মরিসাদা আরও বলেন, খামারের কাজে রোবট নিয়োগ করলে কর্মী নিয়োগের খরচ প্রায় অর্ধেক কমবে। আর জ্বালানি খরচও কমবে প্রায় এক-তৃতীয়াংশ। কীটনাশকমুক্ত ওই লেটুসে সাধারণ খামারে উৎপাদিত লেটুস পাতার চেয়ে বিটা ক্যারোটিন বেশি থাকবে।
জাপানে রোবটের ব্যবহার তুলনামূলক বেশি। শ্রমিক-সংকটের কারণে দেশটিতে স্বয়ংক্রিয় কর্মী বা রোবট নিয়োগের প্রতি ঝোঁক ক্রেমই বাড়ছে।


এ ক্যটাগরির আরো খবর..