কোটালীপাড়ার প্রতিদিনের ন্যায় আজও অসহায় কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ

কোটালীপাড়ার প্রতিদিনের ন্যায় আজও অসহায় কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ
অংকন তালুকদার: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারাই ধারাবাহিকতায়  প্রতিদিনের ন্যায় আজও অসহায়  কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ।
রবিবার (১০ই মে) সকালে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কান্দি ইউনিয়নে দরিদ্র কৃষক  রুহিদাস হাজরা’র দুই  বিঘা ধান কেটে বাড়ি পৌছে দেওয়া হয়।
এসময় ধান কাটায় অংশগ্রহন করেন, উপজেলা  ছাত্রলীগের সাধারন সম্পাদক, রফিকুল ইসলাম (রফিক)  ,সহ-সভাপতি রাসেল শেখ,সাজ্জাদ সুমন,ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়,সাধারন সম্পাদক তুষার মধু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর শিকদার,সাধারন সম্পাদক বিপ্লব রায়, নাজমুল হুূূদা সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক রুহিদাস হাজরা বলেন কৃষক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। পরে উপজেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা বিনা পারিশ্রমে আমার ধান কেটে দিছে।
ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময়ই বিপন্ন মানুষের পাশে থাকবে জানিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক) বলেন, ‘শুধু রামশীল নয়, আশপাশের ইউনিয়নে ও যেখানেই কৃষক শ্রমিক সংকটে পড়বে সেখানেই ছুটে যাবে ছাত্রলীগ।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।