× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

কৃষকের কল্যাণে সব করা হবে -পানি সম্পদ উপমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
কৃষকের কল্যাণে সব করা হবে

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি খাদ্য বিদেশেও রপ্তানি করা হচ্ছে। কৃষকের উন্নয়নে কৃষিবান্ধব সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কৃষি উৎপাদনে দেশে রেকর্ড সৃষ্টি হয়েছে।

কৃষি ও কৃষকের কল্যাণে যা যা করা প্রয়োজন সব করা হবে। আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় হাওর ও উপকূলীয় অঞ্চলের কৃষকের জন্য নিরলস কাজ করে চলেছে।

এসব অঞ্চলে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাতে বন্যা, খরা, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে হাওরবাসি ও ফসল রক্ষা পায়। কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার ও হাইব্রিড বীজ দিতে ২০২১ সালে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। কৃষি উপকরণ সহায়তার জন্য ২ কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৪ জন কৃষককে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।

সরকার কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। ফলে ১১ মিলিয়নেরও বেশি কৃষক এখন এই ব্যাংক পরিষেবা গ্রহণ করছেন।

কৃষকরা এখন সুদমুক্ত ও স্বল্পসুদে ঋণ পাচ্ছেন। প্রান্তিক কৃষকদের ভাগ্যের পরিবর্তন এবং তাদের আগামী প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। উপমন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে সবুজ
বাংলাদেশকে আরো সবুজ করতে হবে। এজন্য প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির সময় কৃষকরা সার দাবি করায় ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছিল। কিন্তু বর্তমানে কোনো কৃষক কৃষি উপকরণের জন্য আর প্রাণ হারায় না। নড়িয়া উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..