× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

৪ মাস পর কুয়েতে জুমার নামাজ আদায় করলো মুসল্লিরা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২০

করোনারভাইরাস রোধে কুয়েতে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল দেশটির মসজিদসহ উপসনালয়গুলো। কুয়েতে স্বাভাবিক জীবনের ফেরার পাঁচ ধাপ কর্মসূচি হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এর আগে মসজিদে ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অনুমতি দেয়া হয়।

এর অংশ হিসেবে শুক্রবার মসজিদের জুমার নামাজ আদায়ের জন্য অনুমতি দিয়েছে দেশটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (আওয়াকাফ)।  ১৭ জুলাই শুক্রবার কয়েক মাস পর জুমার নামাজ আদায় করতে পেরে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

এ লক্ষ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা হলো- জুমার নামাজের ৩০ মিনিট আগে মসজিদ খোলা হবে। সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৫০ বছর বয়স্কদেরই মসজিদে প্রবেশানুমতি রয়েছে। প্রত্যেক মুসল্লিকে অবশ্যই ব্যক্তিগত জায়নামাজ সঙ্গে করে মসজিদে নিয়ে আসতে হবে।জুমার খুতবা সংক্ষিপ্ত হবে। অর্থাৎ ৫ মিনিট। তুলনামূলক ছোট সুরা পড়তে হবে।

এদিকে মসজিদে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা চেক করে প্রবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে।

তবে যে সব মসজিদে বাংলা ভাষাসহ বিভিন্ন দেশের ভাষায় জুমার খুতবা পাঠ করা হতো সেটা আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত আরবিতে খুতবা পাঠ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..