× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

কুয়েতের প্রধানমন্ত্রী প্রথম ফাইজারের টিকা নিলেন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
কুয়েতের প্রধানমন্ত্রী ফাইজারের প্রথম টিকা নিলেন

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ ফাইজারের করোনার টিকা নেয়ার মধ্যে দিয়ে দেশটিতে কোভিড টিকাদান কার্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বুহস্পতিবার কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের এ করোনার টিকা নেন।

প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। চিকিৎসা পেশায় সিয়োজিতদের অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে।

কুয়েতে ইতিমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..