× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

কুড়িল ফ্লাইওভার থেকে বাস লেকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর খিলক্ষেত-কুড়িল ফ্লাইওভার থেকে তুরাগ পরিবহনের একটি বাস রেলিং ভেঙ্গে নিচে লেকে পড়ে গেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। তাদেরকে নিকটবর্তী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সোমবার সকাল ১০টা ১৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই খিলক্ষেত থানার ওসি শামীম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার সকাল ১০টা ১৪ মিনিটে যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো জ-১১২৩১০) কুড়িল ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে নিচে লেকের পানিতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছি। দুর্ঘটনার পর পরই আশপাশের লোকজন এসে উদ্ধার অভিযানে অংশ নেয়।তবে সাধারণ এই সময়টাতে তুরাগ পরিবহনের বাসগুলো যাত্রীবোঝোই থাকে।

সূত্র জানায়, বাসটি ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামার সময় বিপরীত দিক থেকে বিপরীত সাইট দিয়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তুরাগ পরিবহনের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে নিচে খাদে পড়ে যায়। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয় এবং বাসটিকে টেনে তোলা হয়। এ ঘটনার তিন জন আহত  হলেও তাদের পরিচয় জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..