কুড়িগ্রামে করোনা সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে ৪২ জন, ৭ জন সুস্থ

কুড়িগ্রামে করোনা সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে ৪২ জন, ৭ জন সুস্থ
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর  প্রতিনিধি: কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশ ফেরত মানুষজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা অব্যাহত রয়েছে। গত সাত দিনে ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলাযর অধিকাংশই দুবাই ও সৌদি ফেরত বিদেশী এ পর্যন্ত মোট ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদের মধ্যে আজ বৃহস্পতিবার পরীক্ষা করে ৭ জন সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাদের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা যায়। জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত সাত দিনে ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে ৭ জনই কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা।
এসব বিদেশ ফেরত মানুষকে তাদের নিজের ও পরিবারের কথা ভেবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা করে ৭ জন সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাদের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা যায়। এদিকে, কুড়িগ্রাম ২৫০শয্যা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। বিশেষ ব্যবস্থায় ট্রাইজ রুম ও ফিজিশিয়ান রুম এবং আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ইতোমধ্যে দেয়া হয়েছে প্রশিক্ষণ। সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদের থুথু ও কফ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সকলকে করোনা ভাইরাসে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।