শরীয়তপুরে খাদ্য অধিদপ্তরের চাউল জব্দ

শরীয়তপুর প্রতিনিধি ॥  শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজার থেকে খাদ্য অধিদপ্তরের ১’শত ৭৪ বস্তা চাউল জব্দ করা হয়েছে। বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিল্লুর রহমান খান গোপন সংবাদের ভিত্তিতে এই চাউল জব্দ করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্দকৃত চাউল খাদ্য অধিদপ্তরের না বললেও পরে বিষয়টি স্বীকার করেন।

শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ কামরুল হাসান সোহলে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আংগারিয়া বাজারের মেহেদী ট্রেডার্স নামে একটি দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা সহ চাউল ট্রাক থেকে গুদামে নেওয়া হচ্ছে। সংবাদের ভিত্তিতে গুদাম থেকে ১’শত ৭৪ বস্তা চাউল জব্দ করি। দোকান মালিক মোঃ গোলাম মোস্তফা চাউল ক্রয়ের কোন রশিদ দেখাতে পারিনি। তাই গুদামের ভিতরে খাদ্য অধিদপ্তরের সীল ও চাউল ভরা বস্তা গুলো জব্দ করি। জব্দকৃত চাউল জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া বলেন, চাউলের বস্তার উপরে খাদ্য অধিদপ্তরের সীল রয়েছে। তার মানে এই না যে এই চাউল আংগারিয়া খাদ্য গুদাম বা আমার অধিদপ্তরের চাউল। তাহলে খাদ্য অধিদপ্তরের বস্তা সহিত এত গুলো চাউলের বস্তা কোথা থেকে আসলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বীকার করে বলেন, বস্তার চাউল ও বস্তা দেখে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এই চাউল খাদ্য অধিদপ্তরের যে কোন গুদামে থাকা রিলিফের চাউল হতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন আংগারিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হাওলাদার, চিতলিয়া ইউপি চেয়ারম্যান আঃ সালাম হাওলাদার, জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হাওলাদার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পালং মডেল থানার এসআই গুলজার হোসেন সহ পুলিশের একটি ফোর্স।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।