দেশে পরিবেশ দূষণকারী ১৮টি বিষাক্ত কেমিক্যাল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সরকার হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
বিষাক্ত এসব কেমিক্যাল নিষিদ্ধ করতে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে সব ধরনের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, ইউনিভার্সিটি, বিজনেস কর্নারসহ সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি যে বাংলাদেশে এ ১৮টি কেমিক্যাল ব্যবহার না হওয়ায় এগুলো নিষিদ্ধ করে দেওয়া দরকার।
স্টকহোম কনভেনশন অন পারসিসটেন্ট অর্গানিক পলিউশনের (পিওপিএস) আওতায় ২০০৯ সালের কপ-৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কপ-৯ মেয়াদে ১৮টি বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় সারাবিশ্বে। বাংলাদেশও এটিকে সমর্থন করতে চাচ্ছে।


