কুড়িগ্রামে পোস্টাল কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিসের ই.ডি কর্মচারীদের বেতনভাতা বাড়ানো ও দশ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে কুড়িগ্রাম পোস্ট অফিসের সামনে জেলার ৭৩টি পোস্টাল অফিসের ১৭৩জন কর্মচারী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন পোস্টাল কর্মচারী ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শ্রী পূর্ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, আব্দুল জব্বার, পলাশ চন্দ্র বিশ্বাস, সবুজ মিয়া প্রমুখ।

পরে সম্মানীভাতা তিনগুণ বৃদ্ধিসহ ১০দফা দাবি সম্বলিত স্মারকলিপি ডাক বিভাগের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বরাবরে প্রেরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।