কুড়িগ্রামে ধানক্ষেত থেকে রাজা মিয়ার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রাজা মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৬ টার দিকে বালাটারী জোড় ব্রিজ এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। কবে কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য দুপুরে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলেছে এটি হত্যা না দুর্ঘটনা তা ময়না তদন্ত শেষে জানা যাবে। তবে পারিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।