মেহেরপুরে এইচ এস সি ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশ

মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০৭-১৭):  এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে।

গতকাল রবিবার দুপুর ২টার দিকে একযোগে বিভিন্ন কলেজে ফলাফল প্রকাশিত হয়। বিভিন্ন কলেজের ফলাফল সূত্রে জানা গেছে, সরকারী মহিলা কলেজ থেকে ৬৯২ জন পরীক্ষা দিয়ে ১৪ জন জিপএ-৫ সহ পাশ করেছে ৪৬০ জন, মেহেরপুর সরকারি কলেজ থেকে চলতি বছর পরীক্ষা দিয়েছিল ৬০০ জন পরীক্ষার্থী। পাশ করেছে ৩৭৪ জন। জিপিএ ৫ পেয়ে শুধুমাত্র মানবিক বিভাগ থেকে ৩জন। শতকরা পাশের ৬৫ শতাংশ। মেহেরপুর পৌর কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩৪৪ জন। পশ করেছে ১৯৬ জন। জিপিএ পেয়েছে ৪ জন। এ আরবি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১০২ জন। পাশ করেছে ৭৪ জন। জিপিএ ৫ নাই। আমঝুপি আলিম মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ২৭ জন। পাশ করেছে ১৫ জন। জিপিএ ৫ নাই। মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩৭৬ জন। পাশ করেছে ২৪৯ জন। জিপিএ ৫ নাই। বাগোয়ান আন নুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ থেকে ৮২ জন পরীক্ষা দিয়ে ৫জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৬০ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।