× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে দুঃস্থদের মাঝে স্টার লিংকের কম্বল বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্ধশতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোবাইল নেটওয়ার্ক সংযোগকারী প্রতিষ্ঠান স্টার লিংকের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় স্টার লিংকের সিনিয়র ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন রায়, স্থানীয় সমাজসেবক হাফিজুর রহমান, বোস্তামি আলম লায়ন প্রমূখ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে পঁচাত্তোর্ধ্ব পঁচানী বেওয়া ও পঞ্চাশোর্ধ্ব বাছিরন বেওয়া খুশি হয়ে বলেন, শীত আর ঠান্ডার কারনে রাতে শান্তিমতো ঘুমাইতে পারতাম না। এখন আর রাতজেগে আগুন জ্বেলে তাপ নিতে হবে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা স্টার লিংক কোম্পানিকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..