× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার
৫০০ টাকা সহ
এনাম হোসেন (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী
থানায় একটি মামলা দায়ের করেন।
পরে বৃহস্পতিবার আটক মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ করা
হয়।
আটক এনাম হোসেন ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম পাইকেরছড়া
এলাকার আচা মামুদের ছেলে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের
নেতৃত্বে একটি দল বুধবার সন্ধায় ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম
পাইকেরছড়া এলাকার এনাম হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এসময় তার বসত ঘরে থাকা বস্তার ভিতর থেকে ৪৫ বোতল বিলেতি মদ
ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু
জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বসতবাড়িতে অভিযান
চালিয়ে ৪৫ বোতল অফিসার চয়েজ মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০
টাকাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান
বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর
হোসেন বলেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে
আটক ব্যক্তির নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার আসামীকে
কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
ছবি- ইমেইলে।


এ ক্যটাগরির আরো খবর..