কুড়িগ্রাম(প্রতিনিধি) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে স্হগিত।কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন শুত্রুবার এক মতবিনিময় সভায় জানান যে,আগের রাতে আদালতের আদেশের কপি তারা হাতে পেয়েছেন।ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশর সঙ্গে একীভূত হওয়ার পর ওই এলাকার অধিবাসীদের পাশের তিনটি ইউনিয়নের সঙ্গে ভাগ করে দেওয়া হয়।
তাতে আপওি জানিয়ে আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন স্হানীয়রা এর মধ্যে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে গত ৬ মার্চ তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন উওর কামালপুর গ্রামের বাসিন্দা মো:শরীফ উদ্দিন জেলা প্রশাসক মোছা:সুলতানা পারভীন বলেন, আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে নির্বাচন স্হগিতের বিষয়ে নিশ্চিত হয়েছি।আগামী ১০ মার্চ ফুলবাড়ী উপজেলার নির্বাচন হচ্ছে না।
পুলিশ সুপার মেহেদুল করিম,কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জামাল হোসেন এবং কুড়িগ্রাম ৫ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান(সার্বিক) জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন।