× Banner
সর্বশেষ
নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার অবৈধ আর্থিক প্রবাহ রোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের   জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের বেতন-ভাতার সুপারিশের প্রতিবেদন পেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহানাম সংকীর্ত্তনসহ বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ,  ফুলবাড়ী,কুড়িগ্রাম( প্রতিনিধি):  ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহানাম সংকীর্ত্তনসহ বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক ভক্ত স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ করে।
বর্নাঢ্য র‌্যালীটি কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারও মন্দির প্রাঙ্গনে এসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ক্ষীরোদ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক শুনীল কুমার রায়, প্রধান শিক্ষক কানাই লাল সরকার ও সুশীল চন্দ্র রায় প্রমূখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অন্তে ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..