এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় ঐতিহ্যবাহী কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কুমিরা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জামালউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয়পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, ওয়ার্ড সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, ইউনিয়ন কৃষক পার্টির সভাপতি সবীর হোসেন, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, যদি কোনো সরকার ইসলামের উন্নয়নের জন্য বিশেষ অবদান রেখে থাকে তা হলে আমি বলব সেটা জাতীয় পার্টির সরকার। একমাত্র জাতীয় পার্টি গরীব, দূঃখী মেহনতী মানুষের এবং ইসলামের উন্নয়ন ত্বরান্বিত করেছিল এবং আজকের দিনেও তা অব্যাহত রাখবে।