× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

নিউজ ডেস্ক

আজ মহা অষ্টমীতে কুমারী ও সন্ধিপুজা

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
কুমারী ও সন্ধিপুজা

আজ মহা অষ্টমী (Maha Ashtami) তিথিতে মণ্ডপে মণ্ডপে অঞ্জলী দেওয়ার ধুম পড়ে যায়। সকাল থেকেই স্নান সেরে নতুন পোশাক পড়ে সকলেই পুজো প্যান্ডেলে গিয়ে ভিড় জমায়। অষ্টমীতে মায়ের পায়ে অঞ্জলি দিতে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এইদিনের আরও এক বিশেষত্ব হল, এই দিন করা হয় কুমারী পুজো।

অষ্টমী তিথি শুরু হচ্ছে- অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার ২৫ শে আশ্বিন ইংরেজি ১২ ই অক্টোবর মঙ্গলবার রাত ৯ টা বেজে ৪৯ মিনিটে। তিথি শেষ হচ্ছে বাংলার ২৬ শে আশ্বিন ইংরেজি ১৩ ই অক্টোবর বুধবার রাত ৮ টা বেজে ৮ মিনিটে।

সন্ধি পূজা শুরু হচ্ছে রাত ৭ টা বেজে ৪৪ মিনিটে এবং চলবে ৮ টা বেজে ৮ মিনিট পর্যন্ত। রাত ৮ টা বেজে ৩২ মিনিটের মধ্যে সন্ধিপুজা সমাপন করতে হবে।

এইদিন শাস্ত্র অনুযায়ী ১ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী ব্রাহ্মণ সহ যে কোন গোত্রের অবিবাহিত অজাতপুষ্প সুলক্ষণা কুমারী মেয়েকে পুজো করা হয়। তবে বয়স ভেদে কুমারীর নামও ভিন্ন ভিন্ন হতে পারে। প্রকৃতি অর্থাৎ সকল নারী শক্তিকে এই পূজা পর্বের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

কন্যাকুমারী এবং মাদুরাইয়ের মীনাক্ষী দেবীর মন্দিরে কুমারী পুজো করা হয়। ধারণা করা হয়, মন্দিরে নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট এবং নানান উপকরণ সহযোগে ভক্তিমনে নিষ্ঠার সঙ্গে কুমারী পুজো ছাড়া দূর্গা পুজো সম্পূর্ণ হয় না।

পুরাতনকালে মুনি ঋষিরা প্রকৃতি পুজোর মাধ্যমে কুমারী পুজো সম্পন্ন করতেন। কারণ প্রকৃতিই হল কুমারীর ভিন্ন রূপ। তাদের ধারণায়, মানুষ চৈতন্য যুক্ত হওয়ায় মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। কুমারীদের মন সৎ, কলুষতামুক্ত। ফলত তারাই এই পুজোর দেবী হিসাবে মনোনীত হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..