× Banner
সর্বশেষ
ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি

কি কি কারণে ব্রণ হয় এবং সারানোর উপায়

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
কি কি কারণে ব্রণ হয়

ত্বকের রোমকূপ ব্লক হয়ে গেলে, অতিরিক্ত তেল, সিবাম নিঃসৃত হলে ব্রণের সম্ভাবনা বেড়ে যায়। এ ছাড়া প্রোপিয়োনিব্যাকটেরিয়াম অ্যাকনেস নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হতে পারে।

ব্রণ ত্বকের একটি সাধারণ সমস্যা। কমবেশি অনেকেই ব্রণ নিয়ে নাজেহাল হয়ে থাকেন। শুধু মেয়েদের মধ্যে ব্রণর সমস্যা দেখা দিলেও ছেলেরাও কিন্তু এই সমস্যার বাইরে নন। ব্রণ কমাতে চেষ্টার খামতি রাখেন না কেউই। কিন্তু সবার আগে খুঁজে বের করা প্রয়োজন, ব্রণ কেন হচ্ছে। ঠিক কী কী কারণে ব্রণ হতে পারে, জেনে রাখুন।

তৈলাক্ত ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। ত্বকের মৃত চামড়া দূর করতে এক্সফোলিয়েশন জরুরি। তবে অতিরিক্ত নয়। বেশি স্ক্রাবার ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকর। ব্রণেরও কারণ। বাজারচলতি স্ক্রাবারে রাসায়নিক উপাদান থাকে। সেগুলো ব্যবহার করলে হতে পারে ব্রণ। তবে ঘরোয়া পদ্ধতিতে বানানো স্ক্রাবার ব্যবহার করতে পারেন। সঠিক পদ্ধতিতে মেকআপ না তোলা ব্রণ হওয়ার অন্যতম একটি কারণ। মেকআপে ব্যবহৃত প্রসাধনী দীর্ঘক্ষণ ধরে ত্বকে থাকা ঠিক নয়। এর থেকেই র‌্যাশ, ব্রণের মতো যাবতীয় সমস্যা দেখা দেয়।

ব্রণ হলে কি করবেনঃ
১. দিনে ৩-৪ বার হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন।
২. ব্রণে হাত লাগাবেন না।
৩. তেল ছাড়া অর্থাৎ ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করবেন।
৪. মাথা খুশকিমুক্ত রাখবার চেষ্টা করুন।
৫. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং নিজের আলাদা তোয়ালে রাখুন।
৬. রাতে ঠিকমতো ঘুমানোর চেষ্টা করবেন।
৭. মানসিক চাপ পরিহার করুন।
৮. প্রচুর পরিমাণে ফল-শাকসবজি খান এবং প্রচুর পানি পান করুন।
ব্রণ হলে কি করবেন নাঃ
১. রোদে যাবেন না, রোদ এড়িয়ে চলুন।
২. তেল যুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না।
৩. ব্রণে হাত লাগাবেন না। ব্রণ খুঁটবেন না।
৪. চুলে এমনভাবে তেল দেবেন না যাতে মুখটাও তেলতেলে হয়ে যায়।
৫. অতিরিক্ত তেল. ঘি মসলাযুক্ত খাবার খাবেন না।
কেন ব্রণের চিকিৎসা করাবেনঃ
ব্রণ হলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। কারণ চিকিৎসা না করালে অনেক সময় ব্রণ ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। ত্বকের গভীর প্রদাহ সৃষ্টি হতে পারে। আর ব্রণ হলে চেহারা খারাপ দেখানোর কারণে হীনমন্যতা ও অন্যান্য মানসিক সমস্যা হতে পারে। শুরুতেই তাই এর সঠিক চিকিৎসা দরকার।
 
ব্রণের চিকিৎসাঃ
ব্রণের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট এর শরণাপন্ন হলে ভালো হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া ব্রণে অন্যের কথা শুনে বা নিজের পছন্দসই কোন ঔষধ লাগাবেন না। কতটা বেশি ব্রণ হয়েছে তার উপর নির্ভর করে খাবার ও লাগানোর জন্য এন্টিবায়োটিক ঔষধ দেওয়া হয়। তবে ব্রণের চিকিৎসা সময় সাপেক্ষ। তাই ধৈর্য্য ধরতে হবে আপনাকে। হঠাৎ চিকিৎসা পদ্ধতি বা ডাক্তার বদলাবেন না।
 
ব্রণ এবং খাওয়া-দাওয়াঃ
মানুষের খাদ্যাভ্যাস ব্রণকে প্রভাবিত করে কিনা সে বিষয়ে এখনো গবেষণা চলছে। তবে দেখা গেছে ব্রণ হওয়ার উপাদান গুলোর মাঝে খাওয়া-দাওয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রণ হলে কি কি খাওয়া উচিত এবং কি উচিত নয় তা নিম্নে আলোচনা করা হল —-
১. শরীরে টক্সিক উপাদান যাতে বেরিয়ে যায় এই জন্য প্রচুর পানি পান করতে হবে।
২. নিয়মিত খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার রেখে কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে।
৩. হজম যাতে ঠিকমত হয় সেজন্য অতি মসলাদার খাবার এড়িয়ে চলুন।
৪. তেল চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন।
৫. পালং শাক ও লেটুসপাতা বাড়িয়ে দেয় বলে জানা গেছে। ক্লোরাইড ও ব্রোমাইড যুক্ত ঔষধ, সামুদ্রিক মাছ, মাখন, পনির এগুলো ব্রণ বাড়িয়ে তোলে। তাই এগুলো খাওয়া কমিয়ে দিন।
৬. চা-কফিও দিনে দু কাপের বেশি পান করা যাবে না।
৭.  প্রচুর ফল ও সবজি খেতে হবে।
৮. ভিটামিন-এ ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। গাজর, কুমড়া, আম, পেপে, পুঁইশাক ও যে কোন রঙিন ফল ও সবজিতে ভিটামিন-এ রয়েছে। আর ভিটামিন-সি রয়েছে কাঁচা ফল ও যে কোনো টক ফলে।
তবে এমন ধারণা ঠিক নয় যে, এধরনের খাদ্যাভ্যাস করলে ব্রন একেবারেই হবে না। বলা যেতে পারে ব্রণ হওয়ার আশঙ্কা হ্রাস পাবে। তবে যাদের ব্রণ হচ্ছে তাদের জানা দরকার যে, ব্রণ হলে নিরাশ হবার কিছু নেই। সঠিক চিকিৎসার কিছু নিয়ম মেনে চলা আর খাদ্যাভ্যাসের মাধ্যমে ব্রণ থেকে রেহাই পাওয়া সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..