× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু আজম

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০১৯

ফের ধর্মের সুযোগ নিয়ে ধর্ষণ। ঘটনাস্থল ভারতের দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা। শনিবার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ধর্মগুরুর নাম আজম। নিজামের শহর হায়দরাবাদের বাসিন্দা ওই ব্যক্তি কিশোরীর পরিবারের ধর্মান্ধতার সুযোগ নিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করেছে।

হায়দরাবাদের বোরাবান্দা এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত ব্যক্তি। নির্যাতিতা কিশোরীও ওই একই এলাকার বাসিন্দা। কিশোরীর পরিবারের সঙ্গে গত কয়েক সপ্তাহ আগে থেকে বেশ ঘনিষ্ঠ হওয়া শুরু করে আজম। তার নিয়মিত ওই কিশোরীর বাড়িতে যাতায়াতও শুরু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এরপরেই একদিন সুযোগ বুঝে আজম ওই পরিবারের সদস্যদের জানায় যে বাড়িতে কালো ছায়ার প্রকোপ দেখা দিয়েছে। যার কারণে সমগ্র পরিবারের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তবে এই জটিলতা দূর করার উপায় তার জানা আছে বলে দাবি করেছল আজম। কর্ণাটকের বিদার জেলার এক দগায় গিয়ে প্রার্থণা করলে দূর হতে পারে সেই কালো ছায়ার প্রভাব।

ধর্মগুরু আজমের কথা শুনে ভিন রাজ্যে পারি দিয়েছিল কিশোরীর পরিবার। সেই সময়ে স্থানীয় দুই ব্যক্তির সাহায্যে ধর্মগুরু আজম ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেখানেই শেষ হয়ে যায়নি আজমের তাণ্ডব। হায়দরাবাদে বাড়িতে ফেরার পরেও ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণ করে ধর্মগুরু আজম।

পাঞ্জাগুট্টার অতিরিক্ত পুলিশ কমিশনার থিরুপাত্তান্না জানিয়েছেন যে বোরাবান্দা ফেরার পরে একদিন ওই কিশোরীর বাড়িতে যায় আজম। সেখানে কিশোরীর পরিবারের সদস্যদের ধর্মান্ধতার সুযোগ নিয়ে ফের ওই কিশোরীকে ধর্ষণ করে সে। ধৃতের বিরুদ্ধে এসআর নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধৃত আজমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতে তলা হলে তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নির্যাতিতা কিশোরীকে ভরসা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে চিকিৎসা এবং কাউন্সেলিং-এর জন্য।


এ ক্যটাগরির আরো খবর..