× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে রামদীতে ব্যালট ছিনতাই, ভোট স্থগিত

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের খালখাড়া কোনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোট স্থগিত করা হয়েছে। তবে ভোট ফের শুরুর প্রক্রিয়া চলছে।

ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল বারী সিদ্দিকী জানান, আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ১০মিনিট পরই এক দল দুষ্কৃতকারী  কেন্দ্রে  প্রবেশ করে জোর করে ব্যালট পেপারে সিল মারতে উদ্ধত হয়। এ সময় দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে দুষ্কৃতকারীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।

বারী সিদ্দিকী বলেন, ঘটনার খবর পেয়ে র‍্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন জানান, পুনরায় ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..