কাশ্মীরে দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর,ভারতনিয়ন্ত্রিত এই রাজ্যটিতে গত ৪০ দিনের সহিংসতায় এ পর্যন্ত ৬৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে রাজ্যের বারামুলা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেনাবাহিনীর দুই সদস্য ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে বারামুলা জেলার খাওজাবাগ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে দুই সেনা নিহত ও আরো দুজন আহত হয়েছেন। এ ছাড়া এ সময় পুলিশের একটি গাড়ির ওপর হামলা চালালে এক পুলিশ নিহত ও আরো দুজন আহত হন। হামলার পরপরই বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী।

এদিকে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে রাজ্যে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন বারগাম জেলার বিরওয়াহতে এবং একজন অনন্তনাগের লারকিপোরা এলাকায় নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দিকে বিক্ষোভকারীরা পাথর ছুড়লে জবাবে তাদের প্রতি গুলি ছোড়া হয়।

প্রসঙ্গত, গত জুলাইয়ে বিচ্ছিন্নতাবাদীদের পোস্টার বয় খ্যাত বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর পর থেকেই রাজ্যটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।