× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কালের স্বাক্ষী আজমিরীগঞ্জের জলসুখা কালভৈরব মন্দির

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,জলসুখা,আজমিরীগঞ্জ থেকে ফিরেঃ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের কাল ভৈরব মন্দিরটি কালের স্বাক্ষী হয়ে রয়েছে।

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে অবস্থিত প্রায় আড়াই শত বছর পূর্বে এখানে কালভৈরবের গাছ স্থাপন করে সেবাপূজা চলে আসলেও ৭০ বছর পূর্বে গত ১৩৫২ বাংলার ২রা কার্তিক এ মন্দিরে স্থায়ীভাবে  পাথরের বড় মুর্তি প্রতিস্থাপন করে মন্দির স্থাপন  করা হয়েছে। যা দর্শন করার জন্য দেশের  বিভিন্ন স্থান থেকে  অনেক দর্শনার্থী ছুটে আসেন। দর্শনার্থীদের সাথে আলাপকালে জানাযায় দেশের খুব কম স্থানই আছে যেখানে এ রকম বড় ও উচু আকারের মুর্তি স্থাপন করা হয়। লোকমুখে শোনা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানী বাহিনী এ কালভৈরবটি ধ্বংস করার চেষ্টা করলেও তা ধ্বংস করতে পারেনি। এর পর থেকে এ মন্দিরের ঐতিহ্য লোক মুখে প্রচার হলে এখানে দেশের বিভিন্ন্  মানুষের মানস প্রদানসহ দর্শনের জন্য ভীড় বেড়ে যায় ।

কালভৈরব মন্দিরের সেবায়েত প্রাণকান্ত ভট্টাচার্য্য এ প্রতিনিধিকে বলেন, জাগ্রত কালভৈরব এ মন্দিরে বহু দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে বিভিন্ন মানস প্রদান করেন। প্রতি শনি ও মঙ্গলবার এ মন্দিরে পূজা অর্চনা করে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়। আর অন্যান্য দিন দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখা হয়। এছাড়া প্রতি বছর পৌস সংক্রান্তির তিথিতে ২ দিন ব্যাপী মেলা অনুষ্টিত হয়। এতে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশ গ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..