× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কালীগঞ্জ রেলষ্টেশনে বেনাপোল এবং রুপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলষ্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস এবং খুলনা থেকে চিলহাটীগামী রুপসা এক্সপ্রেস নামে দুটি ট্রেনের যাত্রা বিরতির উদ্ধোধন করা হয়েছে।শুক্রবার সকাল ১০ টায় মোবারকগঞ্জ রেলষ্টেশনে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা বিরতির উদ্ধোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার।

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) আব্দুল্লাহ-আল-মামুস, সহকারী নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, ট্রাফিক পরিদর্শক শামিমুর রহমান, অংশুমান রায় চৌধূরী, এবং পিডব্লিউআই (মোবারকগঞ্জ) সুমন কুমার বসূ প্রমুখ।

মোবারকগঞ্জ ষ্টেশন মাষ্টার নজরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলহাটী গামী রুপসা এক্সপ্রেস প্রতিদিন মোবারকগঞ্জ ষ্টেশনে সকাল ৮ টা ৪২ মিনিটে যাত্রা বিরতি করবে এবং ছাড়বে সকাল ৮ টা ৪৪ মিনিটে। এবং চিলহাটী থেকে সকাল ৮ টা ৩০ মিনিটে ছেড়ে এসে মোরকগঞ্জ যাত্রা বিরতি করবে বিকাল ৪ টা ৪৬ মিনিটে। এবং ছাড়বে ৪ টা ৪৮ মিনিটে। এ ট্রেনের যাত্রীদের মোবারকগঞ্জ থেকে চিলহাটী ভ্রমন টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে ৪ শত টাকা।

এদিকে ১২ টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস প্রতিদিন মোবারকগঞ্জ ষ্টেশনে দুপুর ২ টা ২০ মিনিটে যাত্রা বিরতি এবং ছাড়বে বেলা ২ টা ২২ মিনিটে। আর ঢাকা থেকে ছাড়বে রাত ১১ টা ১৫ মিনিটে এবং মোরকগঞ্জ যাত্রা বিরতি করবে সকাল ৬ টা ৩৫ মিনিটে। মোবারকগঞ্জ থেকে ঢাকা যাওয়া টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে ৪ শত ৩৫ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..