× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভূষণ শিশু একাডেমির হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষিকাদের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের
সদস্য, শিক্ষক শিক্ষিকা ও সুধীজনেরা অংশ নেয়।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এ এন্ড এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রুপালীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান।
বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সুধীজন আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক জামির হোসেন ও শরিফুল ইসলাম মনিসহ অন্যান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দুপুরের প্রীতিভোজ ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..