× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

কালীগঞ্জ বাফার গোডাউনে সার কেলেঙ্কারী থেমে নেই

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ৪ জেলায় সার সরবরাহকারী প্রতিষ্ঠান বাফার গোডাউনে সার কেলেঙ্কারীর ঘটনা থেমে নেই। সম্প্রতি ওই গোডাউন থেকে কোটি টাকা মূল্যের সার উধাও হয়ে যায়। ওই ঘটনার অতিরিক্ত জেলা প্রশাসককে আহবায়ক করে একটি তদন্ত টিম করা হলেও সার উধাও হওয়া সারের রহস্য এখনো উদঘাটন হয়নি। বছরের পর বছর এভাবে সার উধাও হয়ে গেলে এ কে

লেঙ্কারীর সাথে জড়িতরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তদন্ত কমিটি হয় কিন্তু রহস্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়না।

এঘটনার রেস কাটাতে না কাটাতেই গত বুধবার আবারো বাফারে ৩৩টি ট্রাকে ২৯৭ মেট্রিক টন নতুন সার আনা হয়। ওই সারের প্রতি বস্তায় ১ থেকে ২ কেজি করে সার কম আসার অভিযোগ করেন ডিলাররা। পরে উপজেলা সার মনিটরিং কমিটির সেক্রেটারি ও উপজেলা কৃষি অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি ও ডিলারদের উপস্থিতিতে সার ওজন করে কম পাওয়ার সত্যতা মিলে। ওজনে কম আসা ওই সার রাজধানীর সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সৌদি আরব থেকে আমদানি করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) সরবরাহ করে। বস্তায় ওজনে কম থাকায় বাফারের আওতাধীন ২১৫ জন ডিলার উক্ত সার উত্তোলন করবেন না বলে জানিয়ে দেন।

কালীগঞ্জ বাফার সার গোডাউন সূত্রে জানাগেছে, এই গোডাউন থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কৃষ্টিয়াসহ ৪ জেলায় সার সরবরাহ করা হয়। গোডাউনের আওতাধীন তাদের ২১৫ জন সার ডিলার রয়েছে। এসব ডিলাররা এখান থেকে সার উত্তোলন করে নিজ নিজ জেলার কৃষকদের হাতে পৌছিয়ে দেন।

ডিলাররা অভিযোগ করেন, এর আগে গত ২২ জুলাই ১৬ টি ট্রাকে ৩০০ মেট্রিক টন ইউরিয়ার সারের প্রতি বস্তায় ৩-৪ কেজি কম সার পাওয়া যায়। পরে ডিলারদের প্রতিবাদ করলে সার সরবরাহকারী প্রতিষ্ঠান নবাব অ্যান্ড কোম্পানি প্রতি বস্তায় ৫০ কেজি করে সার রিব্যাগিং করে বাফার কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়।

ওই ঘটনা কাটতে না কাটতেই গত বুধবার আবারো বাফারে ২৯৭ মেট্রিক টন নতুন করে আসে। ওই সারের প্রতি বস্তায় ১ থেকে ২ কেজি করে সার কম পাওয়ার অভিযোগ উঠে। পরে বাফার গোডাউন কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, বাংলাদেশ ফারটিলাইজার অ্যাসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি আলহাজ জাহাঙ্গীর হোসেন ও বাফার গোডাউন ইনচার্জের উপস্থিতিতে কয়েকটি বস্তা মেপে সার কম রয়েছে বলে নিশ্চিত হন। এ ঘটনার পর থেকে সার বোঝাই ৩৩টি ট্রাক দাঁড়িয়ে ছিল। কর্তৃপক্ষ বলছেন, তারা বস্তায় সার কম থাকার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বাংলাদেশ ফারটিলাইজার অ্যাসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন ও সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রবি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাপে কম পাওয়ার পর কর্তৃপক্ষকে বলেছি, প্রতি বস্তায় ৫০ কেজি সার বুঝিয়ে দিলে আমরা সার নিব। তা না হলে এই সার আমাদের পক্ষে নেয়া সম্ভব নয়।

তারা আরো অভিযোগ করেন, এর আগে এই গোডাউন থেকে ওজনে কম, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ইউরিয়া সার ডিলারদের সরবরাহ করা হয়। এতে খুচরা ডিলাররা তাদের কাছ থেকে সার নিতে চায় না। এছাড়া কৃষকরাও দারুন ক্ষতির শিকার হন।

সম্প্রতি এই বাফার গোডাউন থেকে কোটি টাকা মুল্যের ইউরিয়া সার গায়েব হওয়ার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়। এ সার গায়েব হবার রহস্য এখনো উদঘাটন হয়নি। এছাড়া ২০১১ সালের সেপ্টেম্বরেও একই গোডাউন থেকে অর্ধকোটি টাকা দামের ৪ হাজার ২৮০ বস্তা ইউরিয়া সার উধাও হয়ে যায়।

কালীগঞ্জ বাফার সার গোডাউনের ডিপো ইনচার্জ মাসুদ রানা প্রতি বস্তায় সার ১ থেকে ২ কেজি  কম  থাকার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, আমি অভিযোগ পাওয়ার পরই সারের বস্তাগুলো ট্রাক থেকে আনলোড বন্ধ করে দিয়েছি। তিনি জানান, রিব্যাগিং করে ৫০ কেজি করেই তা ডিলারদের সরবরাহ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, তিনি সারের মনিটরিং কমিটিতে আছেন বলে জেনেছেন। তবে ওই কমিটির কোন কার্যকারিতা নেই। তিনি আরো জানান, আমরা কয়েকটি বস্তা ওজন করেছিলাম। সেগুলিতে সার কম পাওয়া যায়নি। তবে কিছু বস্তায় সার কম ছিল বলে ডিলাররা তাদের জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..