× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

কালীগঞ্জ পৌরসভা নির্বাচন বিএনপির একাধিক প্রার্থী ও আ’লীগের স্বতন্ত্র প্রার্থীকে বহিস্কার করায় নৌকা প্রতিকের প্রার্থীর জয়ের সম্ভাবনা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ আগামী ২০ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। বর্তমানে পৌর এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চলছে তুঙ্গে। বিএনপি থেকে একাধিক প্রার্থী থাকায় এবং আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী মাসুদুর রহমান মন্টুকে দল থেকে বহিস্কার করায় দলের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মকছেদ আলীর জয়ের সম্ভাবনা রয়েছে বেশি। পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান ৫ প্রার্থী লড়ছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মকছেদ আলী, স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, বিএপির প্রার্থী আতিয়ার রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান লাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম।
উক্ত ৫ জনের মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আলহাজ্ব মকছেদ আলী শক্ত অবস্থানে রয়েছেন। এ প্রার্থীর নামে নেই কোন ধরনের অভিযোগ। রাজনৈতিক ও সামাজিক কোন স্থানেই এ নেতার নামে নেই কোন দুর্নাম । ক্লিন ইমেজের প্রার্থী হিসেবেই অধিকাংশ ভোটারাই তাকে পছন্দ করছেন।
অনেক ভোটার জানান, বিএনপিতে একাধিক প্রার্থী থাকায় এবং আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী মন্টুকে বহিস্কার করায় দোদুল্যমান যেসব ভোটার ছিলেন তারা আলহাজ্ব মকছেদ আলীকেই বেশি পছন্দ করছেন। পাড়া-মহল্লার অধিকাংশ ভোটারই নৌকা প্রতিকের প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে জানাগেছে।
ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

আনোয়ারুল আজীম আনার জানান, দল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলীকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। দলীয় নিয়ম শৃংখলা ভঙ্গ করে পৌর আওয়ামী লগের য্গ্মু সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল তাকে বহিস্কার করেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, কালীগঞ্জ পৌরসভা ১৯৯০ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠিত হয়। এখানে মোট ভোটার রয়েছে ৩৭০৪৪ জন। এর মধ্যে পুরুষ ১৭৬১৭ জন ও মহিলা ১৮৪২৭ জন। ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভাটি গঠিত। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে তারা যথেষ্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..