ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩০ মে’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩২ টি কুকুরে কামড়ানো প্রতিরোধ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রফুল্ল কুমারের হাতে ভ্যাকসিন গুলি তুলে দেয়া হয়।
সে সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান, উপজেলা ভাইস চেয়াারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রফুল্ল কুমার প্রমুখ।




