ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯ টিতে নির্বাচন হচ্ছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩য় ধাপের ইউপি নির্বাচনে বুধবার মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন ইউপি চেয়াম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এখন ৯টি ইউপিতে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে। বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৯টি ইউনিয়নের মধ্যে ২নং জামাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের হোসেনের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সীমানা সংক্রান্ত জটিলতায় ৫নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। এবারের নির্বাচনে কোন ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী নেই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওহিদুল রহমান ওদু, বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াস রহমান মিঠু ও স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান (লিটন) (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আলিনুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শওকত আলী।
২ নং জামাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের হোসেনের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
৩ নং কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম ছরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন । স্বতন্ত্র প্রার্থী রিংকু ঘোষ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
৪ নং নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ (রনি লস্কর), বিএনপির মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান মিলন, স্বতন্ত্র প্রার্থী সাজেদুল হক লিটন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন । স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানা ও বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান আলী শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
৮ নং মালিয়াট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুর রহমান খান, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ শেখ, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা শুকুর, স্বতন্ত্র প্রার্থী ইকরামুল হক (বিএনপি বিদ্রোহী) ও শাহিনুর রহমান (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯ নং বারোবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী আজাদ ইকবাল শিপন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১১ নং রাখালগাছি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিদুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস আলী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সীমানা সংক্রান্ত জটিলতায় ৫ নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। বাকি ইউনিয়নগুলোতে ২৩ এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।