× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

কালীগঞ্জে ৬১ বছরের বৃদ্ধের যৌন নির্যাতনের শিকার হলো ৬ বছরের শিশু

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ৬১ বছর বয়সী এক ব্যক্তি কর্তৃক ছয় বছর বয়সী এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার দুপুরে উপজেলার নওদা গাঁ পাড়া বহিরগাছি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের ভাষ্য, একই গ্রামের মৃতঃ অংরেজ সর্দ্দারের ছেলে আনসার আলী সর্দ্দার (৬১) এ ঘটনা ঘটিয়েছে।

শিশুটির মা লাখি খাতুনের ভাষ্য, রোববার দুপুরে আমার ছয় বছর বয়সী মেয়েটি অভিযুক্ত আনসার আলীর বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সে শিশুটিকে ফুসলিয়ে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায়। পরে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে তাকে সব খুলে বলে। অভিযুক্ত আনসার আলী সর্দার গ্রামের প্রভাবশালী হওয়ায় ভয়ে তারা কোথাও জানাজানি করতে চাননি। এমনকি অসুস্থ মেয়েকে হাসপাতালে নিতে এবং প্রশাসনকে জানাতে ভয় পাচ্ছিলেন। পরে রোববার সন্ধায় মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়েছেন হাসপাতালে নিয়ে ভর্তি করতে। তিনি জানান, এখনও তার মেয়ের চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। কিভাবে মেয়েকে সুস্থ করবেন বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিত শিশুটির মা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, যৌন নির্যাতনের ফলে শিশুটির গোপনাঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে শিশুটির উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য রবিবার রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..