× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২॥ আহত ৩০

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে শহরের মোবারকগঞ্জ সুগারমিলের প্রধান ফটকের সামনে দ্রুতগামী একটি রুপসা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো বাসের সুপারভাইজার কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের হাশেম আলী (৩৫) ও হেলপার খুলনার সোনাডাঙ্গা এলাকার উজ্জ্বল মুন্সি।

আহতরা হলো আছর আলী (৪৫), মাহমুদা (৪০),হেলাল (২২), হাবিব (৩০), নিলা (৩৫), মোশাররফ (২৮), রোকেজান (৩৫), বায়েজিদ (২০), সফিউল্লা (২৮), আঃ গাফফার (৫০), সোহেল (২৩), গাফফার (২১),বাহুকুল (৫৫), আজিজুল (৪৫), শহিদুল ( ৫০), দিপ্তি দাস (৩৫),শওকত (৫৩),পাপিয়া (৩৫) ও সুকুরজান (৫০) সহ ৩০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালীগঞ্জ থেকে যশোরগামী রুপসা পরিবহনের একটি দ্রুতগামী বাস মোবারকগঞ্জ সুগার মিলের সামনে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি মিলের প্রধান ফটকের পাশের প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২জন নিহতসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান জানান, তাদের এখানে মোট ১৮ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোরে রেফার্ড করা হয়েছে। বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, চিনিকলের সামনে রুপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিলের গেটের পাশের প্রাচীর ধাক্কা খেয়ে উল্টো যায়। এতে সুপার ভাইজার হাশেম আলী ও হেলপার উজ্জ্বল মুন্সিসহ ২ জন নিহত হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনায় প্রায় ৩০ জন বাসযাত্রী কমবেশী আহত হয়েছে। তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..