× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

কালীগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের ৩ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক নন্দ গাঈন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহের কালীগঞ্জের বিনোদপুর গ্রামের ৩য় শ্রেণীর এক স্কু ছাত্রী (১১) ধর্ষণের তিন দিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক নন্দ গাঈন (২০) কে গ্রেফতার করতে পারেনি।

গত ৮ অক্টোবর বিনোদপুর গ্রামের অরবিন্দুর বাগানের মধ্যে একই গ্রামের ভুপাল বিশ্বাসের ছেলে নন্দ গাঈন ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা স্কুল ছাত্রীর মা বিউটি বিশ্বাস বাদি হয়ে গত ১২ অক্টোবর কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধণ ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা করেন। যার  মামলা নং-০৫। মামলা দায়েরের তিনদিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক নন্দ গাঈনকে গ্রেফতার করতে পারেনি।

মামলার বাদি ধর্ষিতা স্কুল ছাত্রীর মা বিউটি বিশ্বাস এজাহারে উল্লেখ করেছেন, বিনোদপুর গ্রাম থেকে ৫শ গজ দুরে একটি পূজা মণ্ডপ অবস্থিত। গত ৮ অক্টোবর সকাল পৌনে ১০ টার দিকে পূজার করার উদ্দেশ্যে মেয়েকে সাথে নিয়ে তিনি সেখানে যান। মন্দিরে যেয়ে তিনি দেখেন সেখানে পূজার ফল-মূল রাখার জন্য কোন থালা বাসন নেই। সেজন্য তিনি মেয়েকে থালা আনার জন্য বাড়িতে পাঠান। একই গ্রামের অরবিন্দুর বাগানের মধ্যে দিয়ে বাড়িতে যাওয়ার পথে ওই স্কুল ছাত্রীর মুখ জোর করে চেপে ধরে সেখানে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি স্কুল ছাত্রী তার মাকে খুলে বলে। ঘটনার পর থেকে ধর্ষক নন্দ গাঈন পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ কোলা ক্যাম্পের আইসি এসআই গোকুল চন্দ্র অধিকারী জানান, ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়েছে। ধর্ষক এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..