× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

কালীগঞ্জে স্কুল ছাত্রী অপহরনের ৮ দিনেও উদ্ধার হয়নি

Dutta
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
কালীগঞ্জে স্কুল ছাত্রী অপহরন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ কালীগঞ্জে ৯ম শ্রেণীর এক ছাত্রী অপহরনের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার অপহরনের সাথে জড়িত ৭ জনের নাম উল্লেখপূর্বক মামলাটি দায়ের করেছেন।

ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২৫ আগষ্ট সকালে তার কন্যা সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী মারিয়া খাতুন উপবৃত্তি সংক্রান্ত কাজে বিদ্যালয়ে যায়। কিন্তু সন্ধ্যা রাত পেরিয়ে গেলেও তার কন্যা বাড়ীতে না আসায় পরদিন তিনি থানাতে একটি জিডি করেন।

পরবর্তীতে তারা জানতে পারেন, ওইদিন স্কুল থেকে বাড়ী ফেরার পথে দুপুর ১ টার দিকে তপু, মেহেদী ও রনজিত কুমারসহ একদল অপহরনকারী তার কন্যাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিষয়টি জানান। থানায় একটি সাধারন ডাইয়েরী করেন। এদিকে অপহরনের ৮ দিন পার হয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার না হওয়ায় পরিবারের মধ্যে খুন, গুম বা পাচারের সন্দেহ দানা বাধছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মন্জুরুল ইসলাম জানান, নিখোঁজের পরদিন ওই ছাত্রীর অভিভাবক থানাতে একটি জিডি করেছিলেন। পরবর্তীতে অপহরনের বিষয়টি জানতে পেরে তারা অভিযুক্ত ৭ জনের নামে থানাতে একটি এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে ওই ২ সেপ্টেম্বর বুধবার মামলাটি রেকর্ড করেছেন। তিনি জানান, অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..