× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

কালীগঞ্জে স্কুল ছাত্রকে বলাৎকারের চেষ্টা থানায় মামলা ॥ আটক-১

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
ঝিনাইদহের কালীগঞ্জ থানা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ পানি খেতে চেয়ে বাড়ীতে ঢুকে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রকে বলাৎকারের চেষ্টা চালিয়েছে ছবেদ আলী (৬০) নামে এক নরপশু। এ ঘটনার স্কুল ছাত্রের মা বাদি হয়ে বৃহস্পতিবার ওই লম্পটে বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযুক্ত ছবেদ আলীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। উল্লেখ্য, গত বুধবার কালীগঞ্জ শহরের দক্ষিণ আড়পাড়া এলাকায় ওই বলাৎকারের চেষ্টার ঘটনাটি ঘটে।

স্কুল ছাত্রের মা, দক্ষিন আড়পাড়া গ্রামের প্রবাসী আরিফুজ্জামানের স্ত্রী তানিয়া বেগম লিখিত এজাহারে উল্লেখ করেছেন, গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তার স্কুল ছাত্র পুত্রকে বাড়িতে একা রেখে কর্মস্থল কালীগঞ্জ ফিরোজ প্যারামেডিকেল সেন্টারে যান। এরপর সাড়ে ১১ টার দিকে তার বাসার প্রতিবেশি জনৈক্য কটা এর বাসার ভাড়াটিয়া ছবেদ আলী তার বাড়ীর সামনে যায়।

এ সময় বাড়ীতে অন্য কেহ না থাকাতে ওই লম্পট তার পুত্রের নিকট পানি খেতে চেয়ে অজুহাতে বাসাতে ঢুকে পড়ে। এরপর সে তার ছেলেকে একটি ঘরে আটকে জোরপূর্বক প্যান্ট খুলে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় তার ছেলের চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে আসলে ওই লম্পট দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর তিনি মোবাইলে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে ছেলের মুখে বিস্তারিত ঘটনা জানতে পারেন।

তানিয়া বেগম আরো জানায়, তার স্বামী বিদেশে চাকুরী করেন। এই সুযোগ নিয়ে ওই লম্পট প্রায়ই তাদের বাসার সামনে গিয়ে ডিস্টাব করত। তিনি ওই ঘটনার পর তার স্বামী ও এলাকাবাসীর পরামর্শে পরদিন বৃহস্পতিবার অভিযুক্ত ছবেদ আলীর নামে কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবুল কাশেম জানান, বলাৎকার চেষ্টার ঘটনাটি সত্য। এ ঘটনায় থানাতে অভিযোগ দায়েরের পর পুলিশ ওই রাতেই অভিযুক্ত লম্পট ছবেদ আলীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..