× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

কালীগঞ্জে স্কুল চলাকালীন সময়ে শিক্ষকসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য এক ছাত্রকে এস.এসসির ফরম পুরনের সুযোগ না দেয়ায় বিদ্যালয় চলাকালীন সময়ে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে ৪ জনকে জখম করেছে।

আহতরা হচ্ছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ভাই আব্দুল হাই (৪৮),সহকারী শিক্ষক জিন্নাত আলী (৫২),পিয়ন সুনিল কুমার(৪২) ও এস.এসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ শাহারিয়ার। এদের মধ্যে আব্দুল হাই ও আব্দুল্লাহ শাহারিয়ারকে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুল হাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শষ্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে স্কুল চলাকালীন সময়ে ঝিনাইদহ কালীগঞ্জের চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ে। এ ঘটনার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের এলাকার সোহেল রানা, তাজমুল ইসলাম ও মিনাজ হোসেন নামের ৩ বখাটে যুবক নিজেদেরকে ছাত্রলীগের নেতা বলে দাবি করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। গতকাল তারা স্কুল চলাকালীন সময়ে স্কুলে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে মারাত্বক জখম করেছে। যে ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। তারা দোষিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র জানান, এবার এসএসসির নির্বাচনী পরীক্ষায় তার বিদ্যালয় থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী একের অধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এ কারনে তারা শিক্ষা বোর্ডের এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এসএসসির ফরম পূরন করতে পারেনি।

বৃহষ্পতিবার সকালে অনুপমপুর গ্রামের বখাটে মশিয়ার রহমানের ছেলে সোহেল আহমেদ, চাপরাইল গ্রামের আবুল কাশেমের ছেলে তাজমুল এবং লিটন গাজীর ছেলে মিনাজ ধারালো দা ও রড নিয়ে স্কুলে প্রবেশ করে অকৃতকার্য কয়েকজন শিক্ষার্থীকে ফরম পুরনের সুযোগ দেয়ার জন্য শিক্ষকদের হুমকি দিতে থাকে। শিক্ষকেরা তাদের এ অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় তারা সহকারী শিক্ষক জিন্নাত আলীও কয়েকজন ছাত্রকে মারপিট করে আহত করে।

একই সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পাশ্ববর্তী একটি দোকানে লিটন হোসেন ও চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হকের ভাই আব্দুল হাইকে কুপিয়ে জখম করে। পরে গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে রক্ষা পায়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। পুলিশের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে ঐ ৩ যুবককে আটকের জন্য।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহা জানান, তিনি খবর পেয়ে স্কুলটিতে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলেছেন। অভিযুক্ত ৩ যুবককে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে স্কুল চলাকালীন সময়ে অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালানোর ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..