× Banner
সর্বশেষ
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দেওয়ার আহ্বান স্পিকারের শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

কালীগঞ্জে সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৯ মার্চ’২০১৬:সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা তথ্য অফিস ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার এ,এস,এম কবীর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১৩১৬ মার্কিন ডলার অতিক্রম করেছে। বৈদেশিক রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার। আর প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ অব্যাহত থাকলে ২০১৬ সালের মধ্যে আমাদের মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় দুই হাজার মার্কিন ডলারের কাছাকাছি।
এছাড়া দারিদ্র বিমোচণ, জেন্ডার সমতা এবং স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দ্বার প্রান্তে আজ বাংলাদেশ।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে ৫ কোটি মেট্রিকটন খাদ্য শস্য মজুদ রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে যেমনঃ ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্র, জেলা ই-সেবা কেন্দ্র, জাতীয় তথ্য কোষ ই-পুজি, ই-এশিয়া-২০১১ এর যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান দেশের মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটিতে। উন্নয়নের সাথে সাথে টেকসই ভবিষ্যত সরকারের কর্মপরিকল্পনা থেকে বাদ যায়নি।

তিনি আরো জানান, বর্তমান ১৪০৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদন হবে ২১০০০ মেগাওয়াট। ২০৩০ সালে হবে ৩৯ হাজার মেগাওয়াট এবং ২০৪০ সালে হবে ৬০ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের এই লক্ষ নিয়ে বর্তমান সরকার বিদ্যুৎ খাতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছেন।
বর্তমান সরকারের হাত ধরে আমাদের দেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিনত হবে এবং ২০৪১ সালে আমাদের সোনার বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশ।
তিনি আরো বলেন, এইসব উন্নয়ণ কর্মকা-ের পরও সাধারণ জনগণের মাঝে এর প্রচার তেমন চোখে পড়ার মত নয়। এই অবস্থা কাটিয়ে উঠার লক্ষ্যে দেশের সকল জেলা তথ্য অফিস ভিশন ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা শীর্ষক প্রচার কর্মসূচি হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা তথ্য অফিস আজ বুধবার সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা করবে।
প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..