× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সারাদেশের আইনশৃঙ্খলার অবণতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের যশোর রোডের বিএনপি দলীয় কার্যালযয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেন বাসস্টান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্তজা জিকোর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহরুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিসেস মুর্শিদাবাদ জামান বেল্টু।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ত্রাণ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি ইসরাইল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সদস্য মিরু খাঁ, জেলা শ্রমিক দলের সদস্য হারুন বিশ্বাস, পৌর যুবদলের অন্যতম সংগঠক মোঃ মুক্তার হোসেন, সহ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিসেস মুর্শিদাবাদ জামান বেল্টু

বলেন, গণতন্ত্র ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধংস করতে গুপ্ত সংগঠন নৈরাজ্য সুষ্টির পায়তারা করছে। জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার শুরু করেছে ৭১ এর পরাজিত শক্তি। এই সময় তিনি আরো বলেন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগর বর্বরচিত হামলার তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রোফতারের দাবি জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..