আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ কালীগঞ্জে ২০ টি মুদি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের হাটচাঁদনীর ভিতরের এ জাতীয় দোকানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন।
ভ্রাম্যমান আদালত মোট ২০ টি দোকানে অভিযান চালিয়ে নিম্ন মানের খাবার বিক্রি করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় কালীগঞ্জ থানা পুলিশের এস আই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।



