× Banner
সর্বশেষ
শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী

আবারো ভাইয়ের হাতে ভাই খুন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার সপ্তাহ পেরোতে না পেরোতেই এবার চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিরোধের জের ধরে সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মোহাম্মদ আলী (৫০) আলমনগরের মৃত আরফিজ আলীর ছেলে। তিনি ৫ সন্তানের জনক।

জকিগঞ্জ থানার পরিদর্শক শওকত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়- চাচাতো ভাই খলিলুর রহমানের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মোহাম্মদ আলীর। বৃহস্পতিবার ভোরে এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সকাল ৭টার দিকে গ্রামের ভেতরের রাস্তায় মোহাম্মদ আলীকে একা পেয়ে খলিলুর রহমান তার উপর হামলা চালায়। খলিলুর রহমানের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী। আশঙ্কাজনক অবস্থায় তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..