× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গনদোয়া মাহফিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গনদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

কালীগঞ্জবাসীর আয়োজনে হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আপনারা সবাই তার দ্রæত আরোগ্য কামনায় দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরতে পারেন।

তিনি আরও বলেন,নানা বাঁধা-বিপত্তির মধ্যেও দেশনেত্রী দেশ ও দেশের মানুষের কথা ভাবেন। তিনি কখনো দেশ ত্যাগের কথা চিন্তা করেননি। তাই আমাদের সবাইকে আন্তরিকভাবে তার জন্য দোয়া করতে হবে। দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ডা. নূরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুজ্জামান স্বপন, জবেদ আলী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষে দোয়া পরিচালনা করেন বাসষ্টান্ড জামে মসজিদের খতিব মাওঃ খালেদ সাইফুল্লাহ মিরাজ।


এ ক্যটাগরির আরো খবর..