ঝিনাইদহ প্রতিনিধি : ১২ জুন ২০১৬ ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতে সমন্তবানু (৬০) নামের এক নারীরমৃত্যু হয়েছে। সে উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের পুখুরিয়াগ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। রোববার ভোর রাতে এ বজ্রপাতের ঘটনাঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, ভোর রাতে ঝড় বৃষ্টির সময় ঘরের মধ্যে সমন্তবানু ঘুমিয়ে ছিল। এ সময় হঠা করে ঘরের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে সে নিহত হয়। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।