× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

কালীগঞ্জে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে মুজিব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়।

শুক্রবার বিকালে উপজেলা চত্বরের মঞ্চে দেশের গান ও জাতীয় প্যারেট স্কোয়ারে অনুষ্টিত অনুষ্টানের শো প্রদর্শন করা হয়। এবং পরদিন বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও বিকালে শিশু কিশোরদের চিত্রাংগন প্রতিযোগিতা করা হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টান ও রাতে ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এর উপর মুল কনসার্ট প্রদর্শন সহ বর্নিল আতশবাজি শো করা হবে।

প্রথম দিনে অনুষ্টানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।

এদিকে দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ভ’ষন রোডস্থ দলীয় কার্ষালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্ষালয়ে এসে শেষে হয়।

র‌্যালীতে অংশ গ্রহন করেন পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, থানা যুবলীগের সহসভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন,বর্তমান সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও থানা, পৌর ও বিভিন্ন ই্উনিয়ন থেকে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগ সহ কয়েক হাজার নেতাকর্মীগন অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..