× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

কালীগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহদুই মাদক ব্যবসায়ীকে আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য অধিদপ্তর।

বুধবার সকালে শহরের পুরাতন ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, শহরের ফয়ালা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে ও সাবেক সেচ্ছাসেবকলীগের সভাপতি বজলুর রশিদ নান্নু ও মহেশপুর থানার পান্তাপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে সোনিয়া আক্তার।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর বিশ্বাস মফিজুর ইসলাম জানান, আমি ও এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি গোপন সংবাদের ভিত্তিতে শহরের পরাতন ব্রিজের পাশে সেচ্ছাসেবক লীগের অফিসে অভিযান চালিয়ে বজলুর রশিদ নান্নুর কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঐ অফিসের সমনে থেকে সোনিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..