× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

অনলাইন ডেস্ক

কালীগঞ্জে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত আল ইসলামের মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
কালীগঞ্জে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত আল ইসলামের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে প্রতিপক্ষের হামলায় আহত যুবক আল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পাঁচদিন খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর রোববার (২৪ অক্টোবার) আনুমানিক দুপুর ১ টার সময় তার মৃত্যু হয়। আল ইসলাম জেলার কালীগঞ্জ উপজেলার ৯ নং বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ঘটনাটি ঘটে গত (১৮ অক্টোবর) সোমবার সকাল ৯ টার সময় বাদুরগাছা গ্রামে পারিবারিক পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক আল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এরপর স্থানীয়রা ওই হামলার শিকার আহত যুবককে মুমূর্ষ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায কর্তব্যরত চিকিৎসক খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেন। গত পাঁচদিন ধরে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তার মৃত্যু হয় পরিবারিক সূত্র জানা যায়।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী নাজনিন নাহার শিলা (২৬) বাদী হয়ে ৫ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলেও আসামীরা পলাতক থাকার কারনে পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। মামলা নং ১৪ তাং ২২-১০-২০২১ ইং। এজহারভুক্ত আসামীরা হলো- ঝিনাইদহ সদর থানার বাধরা গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে সোহেল (১৮) বাদুরগাছা গ্রামে নানা বাড়ি। হবিবর শেখ হবির ছেলে মস্ত (৪০), মস্তর স্ত্রী শান্তা খাতুন (১৮), হবিবর শেখ হবির মেয়ে শিলিফা খাতুন (৩০), হবিবর শেখ হবির স্ত্রী আনু খাতুন (৫৫) সব একই গ্রাম বাদুরগাছা।

মামলা সূত্রে জানা যায়, আসামীদের সহিত জমাজমিসহ পারিবাকির বিভিন্ন বিষয়াদি নিয়ে আহত আল ইসলামের পরিবারের সহিত শত্রæতা চালিয়ে আসছে। আসামীরা খুবই খারাপ প্রকৃতির লোক। উপরোক্ত আসামীদের বাঁশ ঝারের বাঁশ আহত আল ইসলামের ঘরের উপর এসে পড়েছে। বাঁশ গুলি কেটে নেওয়ার জন্য বার বার বললেও তারা বাঁশ না কেটে জোর করে ঘরের উপর বাঁশ রেখে দেয়। পরে আল ইসলামের বাড়িতে বসবাস করার সমস্যা হওয়ার কারনে ঘরের উপর আসা ৩ টি বাঁশ কেটে দেয়। এই বাঁশ কাটা কেন্দ্র করে ২ নং আসামী হবিবর শেখ ওরফে (হবি) এর নেতৃত্বে সকল আসামীরা বে-আইনী ভাবে বসত বাড়ীতে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী ভাবে কোপাতে থাকে এক পর্যায় আল ইসলামের মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। অন্যদিকে ২ নং আসামী হবিবর শেখ ওরফে (হবি) বাদী শিলার পরিহিত কাপড় টানা হেচড়া করে বিবস্ত্র করিয়া এমনকি শ্লীলতাহানী করে এবং বলে এ বিষয়ে কোন আইনের আশ্রয় নিলে ভরিষ্যতে সুযোগ মত খুন করে লাশ গুম করে ফেলবো।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে কিন্তু তারা সকলেই পলাতক। আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মৃত্যুবরণ করেছেন বলে শুনেছি।


এ ক্যটাগরির আরো খবর..